৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহ আঃ রউফ ডিগ্রি কলেজে কৃতি সন্তানদের সংবর্ধনা ও বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২০
ঝিনাইদহ আঃ রউফ ডিগ্রি কলেজে কৃতি সন্তানদের সংবর্ধনা ও বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত

Manual8 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ১৩জানুয়ারী
ঝিনাইদহ সদর উপজেলার আঃ রউফ ডিগ্রি কলেজের শিক্ষক কর্মচারীর কৃতি সন্তানদের সংবর্ধনা, প্রীতি ভলিবল প্রতিযোগিতা ও বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিন ব্যাপী এই অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে কলেজের ১৩ জন শিক্ষকের সন্তান দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ক্যাডেট কলেজে ভর্তি, সরকারি বালক-বালিকা বিদ্যালয়ে ভর্তির সুযোগ ও জেএসসি পিইসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয় ও তাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
দুপুরে অধ্যক্ষ বনাম উপাধ্যক্ষ হলুদ ও সাদা দলে বিভক্ত হয়ে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং অধ্যক্ষের হলুদ দল ২-১সেটে উপাধ্যক্ষের সাদা দলকে পরাজিত করে।
সবশেষে কৃতি সন্তানের পিতা-মাতাদের আয়োজনে বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।