৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২০
ঝিনাইদহে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Manual5 Ad Code

সুলতান আর একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

Manual2 Ad Code

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ঝিনাইদহে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সকালে শহরের এইচ এস এস সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরে বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত নারী ২৭ আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুসহ অন্যানরা।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। একই সময় জেলা প্রশাসনের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।

Manual2 Ad Code