৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সুন্দরবনকে ক্ষতি করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না -অতি: সচিব সালাউদ্দীন মাহমুদ

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২০
সুন্দরবনকে ক্ষতি করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না -অতি: সচিব সালাউদ্দীন মাহমুদ

Manual2 Ad Code

এম আকাশ,খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান:

Manual1 Ad Code

সাতক্ষীরা,খুলনা, বাগের হাট, ও পিরোজপুর জেলায় অবস্থিত শিল্প ইউনিট সমুহ সুন্দরবনের জন্য হুমকি স্বরুপ কিনা সেই বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে স্থানীয়সরকার বিভাগের ডিডি মোঃ হুসাইন শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতি: সচিব সালাহউদ্দীন মাহমুদ এসময় তিনি বলেন সাতক্ষীরায় একটি সম্ভাবনাময় জেলা সুন্দরবন আমাদের দেশের অংহকার সুতারং সুন্দরবনকে ক্ষতি করে এখানে কোন শিল্প প্রতিষ্ঠান গড়েতোলা যাবে না। জেলা সদর শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে কারন এখান থেকে সুন্দরবন ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। সাতক্ষীরায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। সরকার আপনাদের পাশে থাকবেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর খায়রুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ছাদুকুর রহমান,বিসিক পরিচালক ঢাকা মোঃ খলিলুর রহমান,জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শহিদুল ইসলাম,জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক,সামাজিক বন বিভাগের কর্মকর্তা জিএম নূর ইসলাম সাতক্ষীরা বিসিক উপব্যবস্থাপক গৌরব দাস, শিল্প নগরী কর্মকর্তা মোঃ আনোয়ার উল্লাহ, নাসিব সভাপতি জিএম নূরুল ইসলাম রনি, সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code