
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
হংকং রেডক্রস সোসাইটি’র সহায়তায়,
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে ২০১৯ সালের বন্যায় ক্ষতিগ্রস্হ সিরাজগঞ্জ সদরের পৌর এলাকার ও সয়দাবাদ ইউনিয়নের গরীব,দুঃস্থ ও অসহায় মানুষের ৩৭৫ জনকে ‘হাইজিন পার্সেল’ দেয়া হয়েছে।
এতে জন প্রতি প্যাকেটে ছিলো – গোসলকরা সাবান ১২টি, কাপড় ধোয়ার সাবান ৮টি, ২টি তরল সাবান , স্যানেটারি প্যাড ১প্যাকেট, টয়েলেট টিস্যু ৫ টি রোল, ১টি টয়লেট ব্রাশ, ১টি নখ কাটার যন্ত্র, ৫টি টুথব্রাশ, ২টি টুথপেস্ট, ১ বোতল নারিকেলতৈল, ১টি চিরুনি,১টি তোয়ালে।
বুুধবার ( ৮ জানুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের এম,মুনসুর আলী অডিটোরিয়ামে উক্ত হাইজিন পার্সেল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল খান ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ও হাইজিন পার্সেল বিতরণ করেন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সেক্রেটারী বীরমুক্তিযোদ্ধা কে,এম হোসেন আলী হাসান।
বিশেষ অতিথ হিসেবে উপস্হিত থেকে বিতরণ করেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব দানিউল হক দানী মোল্লা, আজীবন সদস্যা অধ্যাপিকা হাসনাহেনা প্রমুখ।
এসময় অনুষ্ঠানের কার্যক্রম করেন, রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সহকারী পরিচালক রবিউল আলম, কর্মকর্তা তাজুল ইসলাম তাজ সহ সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের আজীবন সদস্যদের কয়েকজন, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্বেচ্ছাসেবকবৃন্দ সহ অন্যান্যরা উপস্হিত ছিলেন।