৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরে ২ ছিনতাইকারীকে গণধোলাই

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২০
জগন্নাথপুরে ২ ছিনতাইকারীকে গণধোলাই

Manual8 Ad Code

মোঃ আলী হোসেন খাঁন : সুনামগঞ্জের জগন্নাথপুরে ২ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-সিলেট সড়কের হবিবপুর মাদ্রাসা পয়েন্ট নামক স্থানে। ছিনতাইকারীরা হচ্ছে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের পাটলি জঙ্গল গ্রামের আবদুস ছত্তারের ছেলে সামাদ মিয়া ও কিশোরপুর গ্রামের আনহার মিয়ার ছেলে সাজ্জাদ আহমদ। ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তির নাম শফিক আহমদ আবির। তিনি হবিগঞ্জ জেলা এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, শফিক আহমদ আবির মোটরসাইকেল যোগে সৈয়দপুর গ্রামে তাঁর বোনের বাড়িতে যাওয়ার পথে ৮ জানুয়ারি বুধবার ভোর রাতে স্থানীয় হবিবপুর মাদ্রাসা পয়েন্টে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় জনতা জড়ো হয়ে ছিনতাইকারীদের আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেন। জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।