৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ঢাবি ছাত্রী ধর্ষনের প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্রলীগের মানববন্ধন

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২০
ঢাবি ছাত্রী ধর্ষনের প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্রলীগের মানববন্ধন

Manual7 Ad Code

মো জাকির হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি
“প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল” এই প্রতিবাদ্যে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রীকে
ধর্ষনের প্রতিবাদে এবং ধর্ষক মজনুর
সর্বোচ্চ শাস্তির দাবিতে পঞ্চগড়ে
মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ।
বুধবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ
মিনার-এর সামনে ঢাকা-তেঁতুলিয়া মহাসড়কে
অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এই মানববন্ধনে সভাপতিত্ব
জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান
আকতার।জড়িতদের গ্রেফতার করে
সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করণে মানববন্ধনের
সাথে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন
জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা
আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত
সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও
উপজেলা আ.লীগের সভাপতি আমিরুল ইসলাম।
এসময় বক্তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি
দাবি করেন। এছাড়াও মানববন্ধনে অংশ নেয়, পৌর
আওয়ামী লীগের সাবেক সভাপতি সফিকুল
ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
এস এম হুমায়ুন কবির উজ্জ্বল, জেলা
ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ রায়হান,
দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশির, যুগ্ম সাধারণ
সম্পাদক আতিকুজ্জামান সৌরভ, সাংগঠনিক সম্পাদক
মকবুলার রহমান কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি
আবু সাদাত মো. সায়েম বসুনিয়াসহ সংগঠনের
নেতা-কর্মীরা।