৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়মিত্রঘাটে নদীর দক্ষিণ পাড়েও ঘাট নির্মাণ করা হবে-মেয়র

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২০
অভয়মিত্রঘাটে নদীর দক্ষিণ পাড়েও ঘাট নির্মাণ করা হবে-মেয়র

Manual2 Ad Code

আল আমিন,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

Manual2 Ad Code

নতুন আঙ্গিকে নির্মিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী অভয়মিত্রঘাট দুপারের জনসাধারনের জীবনযাত্রাতে আরো গতিশীল করবে। এরই সম্প্রসারিত হবে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা। আজ মঙ্গলবার বিকেলে ফিতা কেটে ফিরিঙ্গীবাজারস্থ অভয়মিত্রঘাট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এই কথা বলেন। তিনি বলেন পূর্বের জরাজীর্ণ খেয়াঘাট গুলো যাতায়াতে বিঘœ ঘটায় পর্যায়ক্রমে ঘাটসমূহ সংস্কার করা হচ্ছে। মেয়র এই ঘাটের সাথে সম্পৃক্ত খেয়া মাঝি,বোট মালিক ও সমিতির নেতৃবৃন্দরেকে খেয়াঘাট পারাপারে জনসাধারনকে সার্বিক সহযোগিতা করার আহবান জানিয়ে বলেন, বর্তমান সরকার অ¯^চ্ছল ও খেটে খাওয়া মানুষদের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে। এই ফলশ্রুতিতে খেয়াঘাটসুমূহে সহজ আইন প্রণয়ন করেছে যাতে প্রকৃতভাবে যারা খেয়াঘাটের সাথে যুক্ত আছে তাদের হাতেই এর রক্ষণা-বেক্ষণের দায়িত্ব থাকে। তাই প্রধানমন্ত্রীর ভিশন অস্বচ্ছল মানুষদের ভাগ্য পরিবর্তনে খেয়া ঘাটের সাথে সংযুক্তদের সহযোগিতা করার আহবান জানান মেয়র। সিটি মেয়র খেয়াঘাট পারাপারে জনসাধারণকে আন্তরিক ও ভাল ব্যবহারের সেবা নিশ্চিত করত সংশ্লিষ্টদের পরামর্শ দেন। তিনি দু’পারে বসবাসরত মানুষদের সুবিধার্থে অভমিত্রঘাটে নদীর দক্ষিণ পাড়েও একটি ঘাট নির্মাণ করার ঘোষনা দেন। এ সময় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী, কর্ণফুলী নদী গবেষক ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন কমিটির সাধারন সম্পাদক আলিউর রহমান, চরপাথরঘাটা ইউনি য়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ আহমদ, সাধারন সম্পাদক কামাল আহমদ (রাজা), কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির সভাপতি এস এম পেয়ার আলী, সাধারন সম্পাদক মো. শাহ আলম, চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতির সভাপতি জাফর আহমদ। এসময় সমিতির নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ।

Manual3 Ad Code