৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

স্বপ্নের যাত্রার উদ্যোগে সচেতনতা মূলক হাত ধোয়া কর্মসূচি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২০
স্বপ্নের যাত্রার উদ্যোগে সচেতনতা মূলক হাত ধোয়া কর্মসূচি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত

Manual7 Ad Code

সায়মন ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া থেকে :

Manual7 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের গাংকুল পাড়ায় ৫ জানুয়ারি রবিবার “স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা মূলক হাত ধোয়া কর্মসূচি ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

“স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠনের সভাপতি সায়মন ওবায়েদ শাকিল এর সভাপতিত্বে সংগঠনের সদস্য দিলিপ দাসের উপস্থাপনায় বক্তব্য রাখেন জাবির আহমেদ, শরীফ হোসাইন চৌধুরী,সাজ্জাদুর রহমান , নাইমুর রহমান, আরজান আহমেদ , একরাম আহমেদ, জয়ান্ত সরকার, সোহেল রানা,একরাম আহমেদ, মিরাজ আহমেদ প্রমুখ।

 

Manual2 Ad Code

বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোয়ার সুফল কুফল ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জাবির আহমেদ,সাজ্জাদুর রহমান মেহেদি ।

 

Manual6 Ad Code

“স্বপ্নের যাত্রা”র প্রতিষ্ঠাতা সভাপতি সায়মন ওবায়েদ শাকিল বলেন,শিশুদের হাত না ধোঁয়ার ক্ষতিকর প্রভাব ও নতুন প্রজন্মকে স্বাস্থ্য বিষয়ে সতর্ক ও সচেতন করতে“স্বপ্নের যাত্রা”র উদ্যোগে হাত ধোয়ার কর্মসূচি গ্রহণ করা হয়।

Manual4 Ad Code