মোঃ মনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর মহানগরীর ১৪নং ওয়ার্ড এ মানবতার স্কুলটি অবস্থিত।
মানবতার স্কুল, বেগম রোকেয়া আদর্শ শিক্ষা নিকেতন,রংপুর এ ০৪/০১/২০২০,(শনিবার) বাচ্চাদের মাঝে নতুন বই বিতরণ করা হয়, স্কুলের একমাত্র পরিচালক, বিশিষ্ট কবি, আবৃত্তিকারক, লেখক এবং সামাজিক সংগঠক সানজিদা চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক বেলাল আহম্মেদ,সহ স্কুলের শিহ্মক গন,উক্ত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তেলাওয়াত, শফথবাক্য, গজল, আবৃত্তি, গান, ছড়া এবং আলোচনার মাধ্যমে বই বিতরণ শেষ করা হয়।
স্কুলের সম্মানিত শিক্ষক মহোদয় গণ এবং অভিভাবকগণ সেখানে উপস্থিত ছিলেন। শিশু শ্রেণী, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদের বই বিতরণ করা হয়।
এই বিদ্যালয়ের গরিব দুস্থ ও এতিম শিশুদের পাঠদান দেওয়া হয়ে থাকে।