৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে শীতার্ত মানুষদের পাশে দাড়ালো রহিমানপুর পল্লী উন্নয়ন সমবায় সমিতি

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২০
ঠাকুরগাঁওয়ে শীতার্ত মানুষদের পাশে দাড়ালো রহিমানপুর পল্লী উন্নয়ন সমবায় সমিতি

Manual6 Ad Code

এম এ সালাম রুবেল,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর পল্লী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর ২য় বৎসর পূর্তি উপলক্ষ্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও কম্পিউটার প্রশিক্ষনার্থী ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ প্রদান করা হয়েছে।

 

Manual8 Ad Code

শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে পল্লী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর অফিস প্রাঙ্গনে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সমিতির সদস্য ও গরীব অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও কম্পিউটার প্রশিক্ষনার্থী ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ প্রদান করা হয়।

 

এ সময় অতিথি ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ১৪ নং রাজাগাঁও ইউ.পি’র চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন. ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপোলো।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভো, ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আব্দুর ওয়াফু তপু।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, রহিমানপুর পল্লী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর প্রধান মোমিনুল ইসলাম মমিন, ইউরেকা ফাউন্ডেশন এর চেয়ারম্যান জানে আলম বাপ্পী, ৮নং রহিমানপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম, ৮নং রহিমানপুর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক নুরুল হুদা, ৮নং রহিমানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দবিরুল ইসলাম প্রমুখ।

 

Manual8 Ad Code

এসময় পল্লী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর দরিদ্র অসহায় সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং তিনমাস মেয়াদি ও ছয় মাস মেয়াদি ইউরেকা ফাউন্ডেশন কতৃক কম্পিউটার প্রশিক্ষনার্থীদের সনদ প্রদান করা হয়।