৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২০
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

Manual1 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

Manual2 Ad Code

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সচিব-১ মো. তোফাজ্জেল হোসেন মিয়া ও মুখ্যসচিব ড.আহমেদ কায়কাউস।

Manual6 Ad Code

শনিবার বেলা সাড়ে ১২ টায় তারা টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধু সহ ১৫ই আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

Manual6 Ad Code

এসময় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর-মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, ইউএনও নাকিব হাসান তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর দুপুর ১ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) জুয়েনা আজিজ। এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শাম্মী আক্তার, টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ শুকুর আহম্মেদ প্রমূখ।

এর আগে সকাল সাড়ে ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব মাসুদ বিন মোমেন। এসময় টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক উপস্থিত ছিলেন।

এদিকে বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। শনিবার বেলা ১১ টায় তারা জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, সহ-সভাপতি আবুল হাসান, যুগ্ন-সাধারণ সম্পাদক আশিকুর রহমান সাহেদ, সাংগঠনিক সম্পাদক নাহিদ শেখ সহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code