পুনম শাহরীয়ার ঋতুঃ ” মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো ” এ শ্লোগানকে সামনে নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা চত্তর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ। সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, শিক্ষার্থী আখি আক্তারসহ আরো অনেকে। এসময় উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সভায় বক্তারা মাদক থেকে কিভাবে বেড়িয়ে আসা যায়? সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।