৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর সমাধিতে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের শ্রদ্ধা নিবেদন

Manual2 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই-কমিশনার এইচ.ই.জুলিয়া নিবলেট।

 

Manual3 Ad Code

গতকাল বুধবার দুপুর ৩ টায় তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এরপর বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

 

Manual6 Ad Code

এসময় অস্ট্রেলিয়ান হাই-কমিশনার এইচ.ই.জুলিয়া নিবলেটের স্বামী ডঃ পিটার শ্যানন, টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি শ্যামল চন্দ্র বসাক, থানার অফিসার ইনচার্জ এ.এফ.এম নাসিম প্রমূখ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং জাতির পিতার সমাধি সৌধের কমপ্লেক্স এলাকা ঘুরে দেখেন।