৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

দীর্ঘ ১৬ বছর পর ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২০
দীর্ঘ ১৬ বছর পর ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Manual4 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

অনেক জল্পনা-কল্পনা–র অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ ১৬ বছর পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

ঘোড়শাল ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বুধবার বিকেলে নারিকেলবাড়িয়া হাইস্কুল মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষনা করেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশীদ।

 

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিত্য গোপাল শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানি, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেলসহ বিভিন্ন ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ঘোড়শাল ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের সদস্য অলিম্পিক মিয়া। আলোচনা সভার শুরুতেই ঘোড়শাল ইউনিয়নের প্রয়াত আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম সিরু মিয়াসহ সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।

Manual2 Ad Code

 

আলোচনা সভা শেষে ভোটারদের সর্বসম্মতিক্রমে স্বচ্ছতা ও জবাব দিহিতার সাথে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে নিত্য গোপাল শিকদার ও সাধারণ সম্পাদক পদে রণজিৎ কুমারকে নির্বাচিত করা হয়।

 

এসময় বক্তারা একাধিকবার নির্বাচিত বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রুপকল্প ভীষন ২০২১ বাস্তবায়নে নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাধে কাধ মিলিয়ে একসাথে কাজ করার পাশাপাশি ২০২০ সালের মুজিব বর্ষ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।

Manual6 Ad Code