৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চরফ্যাশন লুটপাটের তান্ডব চলছে নৌকার পক্ষ নেয়ায়

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২০
চরফ্যাশন লুটপাটের তান্ডব চলছে নৌকার পক্ষ নেয়ায়

Manual7 Ad Code

টিপু সুলতান, ভোলা জেলা প্রতিনিধি :-

Manual2 Ad Code

ভোলার চরফ্যাশনে নৌকার পক্ষ নেয়ায় হাত পা ভেঙ্গে দিয়েছে বিদ্রোহীরা। ২ দিনেও মামলা নেয়নি পুলিশ। নৌকার সমর্থকদের বাড়িঘর দখল ও এলাকায় লুট পাট অব্যহত রেখেছে সতন্ত্র প্রার্থীরা। জমি দখল করতে গিয়ে এক নরির জামা কাপুর ছিড়ে দিগম্ভর করেছেন বলেও অভিযোগ করেছেন নৌকার প্রার্থী। সরেজমিন জানাযায়, ৩০ ডিসেম্বর চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আহাম্মদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী বাসু চাপরাশির বিয়াই মোস্তফা মেম্বার সহ অনেকে জাল ভোট দেওয়ার শুর করলে নৌকার সমর্থক ও এজেন্ট মোঃ গিয়াসউদ্দিন বাঁধা দেয় ও প্রিজাইডিং অফিসারকে বিষয়টি অবহিত করে। প্রিজাইডিং অফিসার জাল ভোট প্রদানের চেষ্টার জন্য উক্ত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পুলিশে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে, গতকাল ১ জানুয়ারি সন্ধ্যা ৬ টার দিকে শুকনাখালী বাজারে স্বতন্ত্র প্রার্থী বাসু চাপরাশি বিয়াই মোস্তফা মেম্বার, সাজাহান, রফিক, রতন, সবুজ, বাবুল, সিরাজ সহ ৪০/৫০ জন মিলে নৌকার এজেন্ট গিয়াসউদ্দিন, আনোয়ার ও আফজাল নামে ৩ জনকে পিটিয়ে গুরুতর আহত করে পরে তাদের হাত পা ভেঙে দেয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দুলার হাট থানার ওসিকে বিষয়টি জানি চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল রাতে থানায় মামলা দায়ের করতে গেলেও অদ্যবধি পুলিশ মামলা নেয়নি। এদিকে দুলার হাটের থানার সামনে তান্ডব দেখে ভয়ে আতংকে দিনাতিপাত করছেন নৌকার সমর্থকরা। স্বতন্ত্র প্রার্থীর থেকে মোটা অংকের টাকা নিয়ে তদন্তের নামে কালক্ষেপণ করছেন বলেও অভিযোগ করেছেন নৌকা প্রতিকের প্রার্থীরা। এলাকায় থমথমে বিরাজ করছে। নৌকার ভোট প্রদানের কারনে বাসা বাড়িতে থাকতে পারছেনা নৌকার সমর্থকরা।

Manual3 Ad Code