৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

জমে উঠেছে কুশলী ৭ নং ওয়ার্ডের উপ নির্বাচন

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৯
জমে উঠেছে কুশলী ৭ নং ওয়ার্ডের উপ নির্বাচন

Manual1 Ad Code

রকিবুল ইসলাম,টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

রাত পোহালেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উপ-নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ডে বইছে নির্বাচনী আমেজ। রাস্তা থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রার্থীদের পোস্টার টানানো রয়েছে।

Manual6 Ad Code

 

কুশলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মোল্লার মৃত্যুর কারণে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে কুশলী ইউনিয়নের খান সাহেব শেখ মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ নং ওয়ার্ডের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

 

Manual8 Ad Code

এদিকে অত্র ওয়ার্ডে ইউপি সদস্য পদে চারজন হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। যদিও এই চারজন আগে কখনো নির্বাচনে অংশগ্রহণ করেননি। তবুও প্রত্যেক প্রার্থীর সমর্থকদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে সেখানে। সবমিলিয়ে জমে উঠেছে এই উপ-নির্বাচন।

 

Manual3 Ad Code

মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন আরিফুল ইসলাম। তিনি খান সাহেব শেখ মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি।

 

টিউবওয়েল প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন মো: ইব্রাহিম সরদার। তিনি গোপালগঞ্জ জেলা পেশাজীবী লীগের আইন সম্পাদক এবং তার পিতা আব্দুস সালাম সরদার মুক্তিযোদ্ধা ও কুশলী ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন ফায়েক শেখ। এছাড়া আপেল প্রতীক নিয়ে নির্বাচন করছে জুবায়ের মোল্লা।

 

Manual7 Ad Code

উপ-নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও যুব উন্নয়ন কর্মকর্তা সাজেদুল ইসলাম “জাতীয় সাপ্তাহিক অভিযোগ কে” বলেন, সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য সমস্ত রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশাকরি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।