৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

সাংবাদিকতায় সম্মাননা পেলেন : সাংবাদিক ফেরদৌস

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৯
সাংবাদিকতায় সম্মাননা পেলেন : সাংবাদিক ফেরদৌস

Manual8 Ad Code

মোমিনুল ইসলাম, পাবনা থেকেঃ

Manual6 Ad Code

সাহসী, বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন দৈনিক উন্নয়নের কথার নির্বাহী সম্পাদক, মেগানিউজ২৪.কম সম্পাদক, প্যারিস টাইমস্ পাবনা জেলা প্রতিনিধি ও দৈনিক বার্তার ঈশ্বরদী প্রতিনিধি রেজাউল করিম ফেরদৌস।

 

Manual8 Ad Code

ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া জাগ্রত নবীন সংঘ স্পটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননা দেয়া হয়।

 

শুক্রবার(২৭ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের সিনিয়ন যুগ্ন সাধারণ সম্পাদক, মেগা গ্রুপ অব ইন্ডাঃ লিঃ এর ব্যবস্থাপনা সম্পাদক, মেগানিউজ২৪.কমের প্রধান সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিল্পপতি প্রকৌশলী মোঃ আব্দুল আলিম ফেরদৌসের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

 

Manual3 Ad Code

গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মোট ১৩জনকে সম্মাননা স্মারক দেয়া হয়েছে।

 

আফজাল হোসেনর উপস্থাপনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাব প্রতিনিধি এস এম রাজা, দৈনিক উত্তর জনতা সম্পাদক ববি সরদার, চুয়েট মানবিক বিভাগের অধ্যাপক শামসুল সাদেকিন, এভারগ্রীন সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাহবুব আলম, শ্রমিক নেতা ও সংগঠক জাহিদুল ইসলাম সনু, ঈশ্বরদী জেলা বাস্তবায়ন আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আ ফ ম রাজিবুল আলম ইভান, ঈশ্বরদী ফটো সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি শেখ ওয়াহেদ আলী সিন্টু, জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সভাপতি রেজাউল করিম ফেরদৌস, সাধারণ সম্পাদক রিফাজ বিশ্বাস লালন, জাতীয় সাংবাদিক সংস্থা ঈশ্বরদী সাংগঠনিক জেলা ইউনিটের সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, লেখক ও কবি আলমগীর নিউটন, লেখক ও কবি নুরুল ইসলাম বাবলু।

Manual1 Ad Code

 

রেজাউল করিম ফেরদৌস জাতীয় সাংবাদিক সংস্থা(জেএসকেএফ) পাবনা জেলা শাখার সভাপতি, ঈশ্বরদী ফটো সাংবাদিক এসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক ও ঈশ্বরদী রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন।