
মোঃ আমির হোসেন,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
শুক্রবার বাদ নামাজে মাগরিব কানযুল ঈমান ইসলামিক মিশনের আয়োজনে অনুষ্ঠিত হয়। গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (রাঃ)’র স্মরণে ‘মিলাদ ও দোয়া মাহফিল’।
মাওলানা সাবির হোসাইন নূরী রিজভী’র সভাপতিত্বে আব্দুল মান্নান আশরাফী’র সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বি-বাড়িয়া আ’লা হাযরাত রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মুহাম্মদ বোরহান উদ্দিন রাযা।
সৈয়দপুরস্থ হাওয়ালদার পাড়ার সুলতানে মাদিনা একাডেমিতে উক্ত মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠানে আব্দুল কাদের জিলানী (রাঃ)’র জীবনি, কর্ম ও তাঁর দেয়া শিক্ষা আলোচনা করা হয়। অনুষ্ঠান কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে হামদ-নাত পাঠ করা হয়।
আলহাজ্ব হাফেজ সলিমুল্লাহ আশিরাফী সাহবের কুর’আন তিলাওয়াত এবং আলহাজ্ব তাজু সুলতান আত্তারী,শাহিদ আশরাফী ও ইমতিয়াজ আত্তারী হামদ-নাত পাঠ করেন৷ উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৈয়দপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে ‘হাকিকাত কিতাবভী পাবলিকেশন’ প্রতিনিধি রিদওয়ান আশরাফী ও আব্দুল ওহাব রিজভী হাক্বিক্বতের সদ্য প্রকাশিত ‘নামাজের বই’টি সকলের হাতে তুলে দেন।