সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম শুক্রবার রাত ১১ টায় হঠাৎ করেই হাজির হলেন শৈলকুপা উপজেলার পৌর এলাকার হাবিবপুর চাতাল শ্রমিকদের নিকট। এ সময় শ্রমিকেরা ধান সেদ্ধর কাজে ব্যস্ত ছিল।
উত্তরের কনকনে ঠান্ডা বাতাসে প্রচন্ড শীতে হঠাৎ করে পুলিশ সুপার প্রদত্ত কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করতে দেখাগেছে নারী ও পুরুষ শ্রমিকদের।
পরে কবিরপুর তিন রাস্তার মোড় ও শৈলকুপার চৌরাস্তায় ভাসমান লোকজন ও রিক্সা-ভান চালকদের মাঝে উষ্ণতার পরশ বুলিয়ে দিল পুলিশ সুপারের কম্বলগুলি।
এসময় উপস্থিত ছিলেন সহঃ পুলিশ সুপার শৈলকুপা সার্কেল আরিফুল ইসলাম, সহঃ পুলিশ সুপার (শিক্ষানবিস) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ,ওসি বজলুর রহমানসহ পুলিশসদস্য বৃন্দ।
কম্বলপ্রাপ্ত ভাসমান ভিক্ষুক শরিফ জানান আমরা পুলিশ দেখলে দৌড়ে পালাই, কিন্ত এই এসপি স্যার যেভাবে আমাদের নিকট এসে কম্বল বিতরণ করলেন তাতে আমরা খুশি।