৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ভোলা প্রেসক্লাব দাবায় চেম্পিয়ন সাংবাদিক মনিরুল ইসলাম

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৯
ভোলা প্রেসক্লাব দাবায় চেম্পিয়ন সাংবাদিক মনিরুল ইসলাম

Manual1 Ad Code

টিপু সুলতান,ভোলা জেলা প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষ ভোলা জেলায় প্রেসক্লাবে আয়োজিত ক্রিয়া প্রতিযোগিতা দাবায় চেম্পিয়ন হয়েছেন ভোলা নিউজ সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম।

 

২৬ ডিসেম্বর রাতে ভোলা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত ৩ ম্যাচের ফাইনালে ২-০ তে ইটিভি প্রতিনিধি মেজবাহ উদ্দদিন শিপুকে পরাজিত করে চেম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মানবজমিন ভোলা প্রতিনিধি মনিরুল ইসলাম।

 

Manual4 Ad Code

নকাউট ভিত্তিতে অনুষ্টিত এই দাবা প্রতিযোগিতার প্রথম রাউন্ডে শক্তিশালী প্রতিযোগী ও ডিপেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর ভোলা প্রতিনিধি অধ্যাপক জুন্নু রায়হান রাজাকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেন।

Manual8 Ad Code

 

প্রথম রাউন্ডে ইত্তেফাক ভোলা প্রতিনিধি সাংবাদিক নেতা সামস উল আলম মিঠুকে পরাজিত কেরে দ্বিতীয় রাউন্ডে উঠা প্রেসক্লাব সাবেক সহ-সভাপতি ও খবর পত্রের স্টাফ রিপোর্টার ওমর ফারুকে পরাস্ত করে সেমি ফাইনাল নিশ্চিৎ করেন ভোলা নিউজ প্রকাশক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম। এদিকে ২৪ ডিসেম্বর এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে চলে যান ভোলা নিউজ প্রকাশক ও সম্পাদক।

Manual8 Ad Code

 

দাবা খেলার বিচারকের দায়িত্ব পালন করেছেন ভোলার কৃতি দাবারু ও ভোলার জীবন বীমার পরিচালক মোঃ ইউসুফ। সার্বিক দায়িত্বে এক সময়ের ভোলার মাঠ কাঁপানো ফুটবলার প্রেসক্লাব সভাপতি, বাংলাদেশ বেতার ভোলা প্রতিনিধি ও বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান ও প্রেসক্লাব সম্পাদক যুগান্তর ও আর টিভি ভোলা প্রতিনিধি অমিতাভ রায় অপু।

 

ক্রীড়া উৎসব উদযাপন কমিটির আহবায়ক মোঃ কামরুল ইসলাম। ২৮ ডিসেম্বর সন্ধায় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেষ্ট ও পুরস্কার তুলে দিবেন।

Manual5 Ad Code