৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৯
তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা

Manual6 Ad Code

 

কৃষ্ণা শর্মা-কমলগঞ্জ(উপজেলা) প্রতিনিধিঃ-
মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ৩ টায় ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা। শিক্ষক সালমান আলী ও ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন তৌহিদুল ইসলাম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য গোলাম রাব্বানী তৈমুর, শিক্ষানুরাগী রাসেল হাসান বক্ত, সাংবাদিক শাহীন আহমেদ। মতবিনিময় সভা শেষে আনুষ্ঠানিক ভাবে ভর্তি ফরম বিতরন করা হয়।

Manual4 Ad Code

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী হাসান কাওসার চৌধুরী সিপন ও আহসান কবির চৌধুরী রিপন জানান, এলাকায় নারী শিক্ষার বিস্তারে তারা তাদের পিতার নামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করছেন। তারা আশাবাদী নারী শিক্ষার প্রসারে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় গুরুত্বপূর্ন অবদান রাখবে।

Manual6 Ad Code