রংপুরের পীরগাছায় প্রবাসীদের সহায়তায় গুনজরখা আলোকিত যুবসমাজের উদ্ধোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন
মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ),রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান : উত্তরের জেলা রংপুরের পীরগাছা উপজেলা নদী বেস্টিত একটি উপজেলা,এখানে শীতের প্রকোপও তাই একটু বেশী। কনকনে শীতে হতদরিদ্র গরিব অসহায় শীতার্ত মানুষের পাশে দারানোর লক্ষে গুনজরখা আলোকিত যুব সমাজের উদ্ধোগে প্রবাসীদের সহায়তায়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২ টার সময় গুনজরখা ঈদগাহ মাঠে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরন করা হয়।
কম্বল বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহীন মির্জা সুমন দৈনিক দেশের কন্ঠ পত্রিকার রংপুর জেলা প্রতিনিধি, ইনচার্জ ভেস্টিজ বাংলাদেশ লিঃ ও পরিচালক জেবিসেন স্মৃতি সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি লিঃ,এবং সংগঠন টির সভাপতি মমিনুল ইসলাম, সাধারন সম্পাদক নরুল আমীন,ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক চেয়ারম্যান (সাকো) এবং মহরম আলী,সভাপতি ১নং ওয়ার্ড যুবলীগ, ফয়েজ আহমেদ সমাজ সেবক।
আর্থীক সহযোগীতায় : সপন (প্রবাসী), রাফেদ (প্রবাসী), লিটন (প্রবাসী), শফিকুল (প্রবাসী),শহিদুল (প্রবাসী), আবু সৈয়দ (প্রবাসী),জহুর মিয়া(প্রবাসী), আঃ রহিম (প্রবাসী), জসিম (প্রবাসী),নজরুল (প্রবাসী)।
এসময় প্রায় ২শ জন অহসায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এই শীতে কম্বল পেয়ে অনেকটাই আনন্দিত সকলেই।