চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী নজরুল মেলা। নজরুল মেলাকে ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের আয়োজন।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে নজরুল স্মৃতি সংসদের আয়োজনে চুয়াডাঙ্গার দামুড়হুদা কার্পাসডাঙ্গা আটচালা ঘরের সামনে মেলার উদ্বোধন করা হয়।কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে ফিতা কেটে নজরুল মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।নজরুল মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নজরুল চর্চা কেন্দ্র বাঁশরির সভাপতি ড. ইঞ্জিনিয়ার মো: খালেকুজ্জামান, সহকারী পুলিশ সুপার আবু রাসেল, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি এম এ গফুর, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান প্রমুখ।নজরুল মেলায় রয়েছে বিভিন্ন ধরনের স্টল।