১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

শ্রীপুরের ইতিহাসে কেওয়ার বাজারের বট গাছ

admin
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৯
শ্রীপুরের ইতিহাসে কেওয়ার বাজারের বট গাছ

Manual6 Ad Code

আবু সাঈদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
মানুষ মরে যায়। কিন্ত কর্ম মানুষকে অমর করে। মানুষের কর্মের সাক্ষী হয়ে যুগ থেকে যুগান্তের গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কেওয়া গ্রামে ইতিহাস-ঐতিহ্যের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ৩০০ অথবা আড়াইশো বছর পুরানো বটবৃক্ষ।

 

কথিত আছে পাঁচজন পীর বা সাধু বটের পাতায় রান্না করছিল স্থানীয় লোকজন তা দেখার জন্য ভিড় করছিল। মানুষের কাছ থেকে দূরে থাকার জন্য তারা পূর্ব দিকে গিয়ে অদৃশ্য হয়ে যায় তখন থেকে ৫ পীরের বটবৃক্ষ বলে অনেকে জানত।

 

Manual4 Ad Code

এই ঐতিহ্যবাহী বটবৃক্ষের পাশ দিয়ে ১৯৮০ সালের শ্রীপুর চৌরাস্তা হইতে ফুলবাড়িয়া পর্যন্ত সড়ক নির্মিত হয় । বটবৃক্ষের নিচে সুশীতল ছায়াতলে সম্পদশালী ও তরিকতের বক্ত একুব আলী ভাংগীর বিভিন্ন আধ্যাত্মিক গানের আসর বসত এবং সময় কাটাতেন ।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

মানুষের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে একুবালী ভাংগী নেতৃত্বে প্রতি সোম ও শুক্রবার বিখ্যাত কেওয়ার হাট বসে। কালের সাক্ষী বটগাছের নিচে চোখে পড়ে টিনের ছাপড়ার ঘরে এখনো মোমবাতি জ্বালানোর আলামত। এখনো দর্শনকারী দেখার জন্য চলে আসে।

Manual1 Ad Code