১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরের গংগাচরায় ঘাঘট নদী থেকে মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৯
রংপুরের গংগাচরায় ঘাঘট নদী থেকে মরদেহ উদ্ধার

Manual7 Ad Code

মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ),রংপুর বিভাগীয় ব্যুরো প্রধানঃ

Manual1 Ad Code

বুধবার ২৫ শে ডিসেম্বর আনুমানিক বেলা ২ টার সময় গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের ঘাঘট নদীর কুটিরঘাট নামক জায়গা থেকে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

Manual7 Ad Code

এলাকাবাসী ও পুলিশ সুএে জানা যায়,লোকটির নাম আব্দুল মালেক,এবং সে ডাকাত দলের সদস্যও।ধারণা করা হচ্ছে, হত্যার পর নদীতে তাকে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।গংগাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

 

সুএমতে,বুধবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কুটির ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ সময় হাত-পা বাঁধা অবস্থায় নদীতে মরদেহটি পড়ে ছিল।

Manual2 Ad Code

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো বিষয় টির তদন্ত চলছে।এবং গংগাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এর কাছ থেকে আরও জানা যায়, নিহতের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ মামলা সহ একাধীক বিষয়ে মামলা রয়েছে।

 

নিহত আব্দুল মালেক গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নের পাইকান ঢিংটারী গ্রামের আবের আলী পাইকারের ছেলে বলে জানা গেছে।