৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

ফেসবুক বন্ধন গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ করেছেন

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৯
ফেসবুক বন্ধন গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ করেছেন

Manual7 Ad Code

মোঃ শাকিল আহম্মেদ,নিজস্ব প্রতিবেদক:

Manual4 Ad Code

রাতে ঘুরে ঘুরে শীতার্ত অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করার জন্য ময়মনসিংহের ফেইসবুক গ্রুপ বন্ধনের একদল মানবিক মানুষ নেমে পড়ে রাস্তায়।

Manual2 Ad Code

 

প্রকৃত শীতার্তরা যাতে শীতবস্ত্র পান সেই লক্ষ্যে গভীর রাতে শহর ও সদর উপজেলা এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করেছেন ফেসবুক গ্রুপ ‘বন্ধন’।

 

Manual2 Ad Code

উপদেষ্টা সফি কামাল বন্ধনকে ৬৫ টি কম্বল ও সম্মানিত সদস্য মাহাবুব আরো ৩০ টি কম্বল দান করেন ও বাকিগুলো বন্ধন পরিবারের এডমিন মডারেটর ও সদস্যগণ নিজেরাই দেন।

 

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দেওয়া হয় শীতের কম্বল।

 

ফেসবুক গ্রুপ ‘বন্ধন’ এর উপদেষ্টা, এডমিন ও সদস্যরা নিজ হাতে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।বন্ধন গ্রুপের মডারেটর কাজী পুস্প কবিরের পক্ষ থেকে শীতার্তদের প্রত্যককে একটি করে ভেসলিনও উপহার দিয়েছেন।

Manual6 Ad Code

 

এসময় উপস্থিত ছিলেন ফেসবুক গ্রুপ ‘বন্ধন’ এর উপদেষ্টা শফি কামাল, রিয়াদ মাহাবুব, সায়েম সরকার, মুহিত সরকার, এডমিন রবিউল ইসলাম, নাসির হোসেন, মডারেটর মাসুদ পারভেজ রানা ও মিলন মিয়া, সদস্য কাজি বাপ্পি,পলাশ,কাজী কবির ও নজরুল ইসলাম প্রমুখ।

 

এডমিন নাসির হোসাইন ও এডমিন রবিউল ইসলাম জানান আগামী বুধবার একটি এতিমখানায়ও কিছু কম্বল দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।