হাবিবুর রহমান রুবেল,হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধন করলেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। সোমবার সকালে উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) অনিশেষ বিশ্বাস , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু , থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান,উপজেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন,প্রতিযোগীতা বাস্তাবায়ন সদস্যসচিব মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি এম. সাইফুজ্জামান তাজু ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান,উপজেলা একাডেমীক সুপারভাইজার মাছুরা খাতুন,বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিকক্ষদের মধ্যে উপস্থিত ছিলেন,মাসুদুল হক টিটু,নাজমা সানাওয়াত,কামাল হোসেন,নিয়ামত আলী,জামাল উদ্দীন,জাহাঙ্গীর হোসেন,শহিদুল ইসলাম,আব্দুর রাজ্জাক,আমিরুল ইসলাম প্রমূখ । তিনদিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ৫৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা অ্যাথলেটিক্স সহ ৫৪টি ইভেন্টে অংশ গ্রহন করবে।