রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ভোলা জেলায় শীতের দাপট বেড়ে যাওয়ায় বেড়েছে গরম কাপড়ের চাহিদা। বেচাকেনা জমে উঠেছে ফুটপাতের দোকানগুলোতে।
অতিরিক্ত শৈত্য প্রবাহের কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষের উপচেপড়া ভিড়ে জমে উঠেছে পুরাতন কাপড়ের দোকানগুলোতে।
নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকেরা কম মূল্যের কাপড় কিনতে ভিড় জমিয়েছে ফুটপাতের দোকানগুলোতে।
দিন যতই যাচ্ছে ততই শীতের তীব্রতা বাড়ছে। শীত থেকে রেহাই পেতে সকলেই কাপড় কিনছে। শীতের কারণে ব্যাপক চাহিদা বেড়েছে গরম কাপড়ের।
ভোলা শহরের নতুন বাজারে পুরাতন শীতার্ত পোশাক কিনতে এসে রফিক মিয়া জানান, শীত নিবারণের প্রয়োজন গরম কাপড়। নতুন কাপড়ের দাম বেশি, পুরনো কাপড়ের দাম তুলনামূলক অনেক কম। আর দেখতেও দারুণ, তাই পুরাতন কাপড়ের দোকানের দিকে ক্রেতারা ঝুঁকে পড়ছে।
শহরের নতুন বাজারে পুরাতন শীতার্ত পোশাক বিক্রিতা দোকানি মোঃ জসিম মিয়া জানান, কাপড়গুলি বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে এখানে এবং বিভিন্ন স্থানে, হাট ভ্রাম্যমাণ দোকান বিক্রি করি। কাপড়গুলির মূল্য কম থাকার কারণে বেচাকেনা বেশি হচ্ছে। শীত যতই বাড়বে এ কাপড়ের চাহিদা ততই বৃদ্ধি পাবে।