মো. জাকির হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে দুই দিন ব্যাপী ৪১তম
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা
এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধনী
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাঠে মেলাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (অঃদা) সৈয়দ
মাহমুদ হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য
রাখেন-উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য
রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান,উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবীর।
অন্যানের মধ্যে বক্তব্য দেন-মাধ্যমিক শিক্ষা
অফিসার মোঃ তোবারক হোসেন,দলুয়া উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক
প্রমুখ।
বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান
থেকে ৪৮টি স্টল অংশগ্রহণ করেন।