৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

বাউফলে অজ্ঞাত পরিচয়ের নবজাতকের মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৯
বাউফলে অজ্ঞাত পরিচয়ের নবজাতকের মরদেহ উদ্ধার

Manual7 Ad Code

আবু রায়হান,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :

Manual8 Ad Code

পটুয়াখালীর বাউফলে অজ্ঞাত পরিচয়ের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর এলাকার এক ইউপি সদস্যের বাড়ির সামনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রতক্ষ্যদর্শী রহমান খানের স্ত্রী সেতারা বেগম জানান, সকাল ৮টার দিকে বাড়ি থেকে ইউপি সদস্য আলী আহম্মদ এর বাড়ীর সামনের পুকুরের পাশ দিয়ে একটি মুদি মনোহরি দোকানে যাচ্ছিলেন। ওই সময় তার দৃষ্টি পরে পুকুরের দিকে। তিনি দেখেন একটি নবজাতকের মরদেহ ভাসতেছে। ওই মুহুর্ত তিনি গ্রাম পুলিশ আনসারকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে বাউফল থানায় নিয়ে আসেন। বাউফল থানার এসআই মো: জাকির হোসেন জানান, ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে তাকে পানিতে ফেলে দেয়া হয়েছে। দেহের বিভিন্ন অংশ বিনষ্ট হয়েছে। তবে মরদেহটির সঠিক কোন পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code