১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে সামাজিক সংগঠন ভোলাব ফাউন্ডেশন নয়া কমিটি ঘোষণা হয়েছে

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০১৯
রূপগঞ্জে সামাজিক সংগঠন ভোলাব ফাউন্ডেশন নয়া কমিটি ঘোষণা হয়েছে

Manual8 Ad Code

শাকিল আহম্মেদ,নারায়ণগঞ্জ প্রতিনিধি :-

Manual2 Ad Code

নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলায় ভোলাব ইউনিয়নের একদল শিক্ষিত তরুণদের নিয়ে একটি সমাজসেবামূলক ও অরাজনৈতিক সংগঠন “ভোলাব ফাউন্ডেশন” এর যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠাকালীন সময়ে সর্বসম্মতিক্রমে সভাপতি হয়েছেন ডেন্টাল সার্জন ডা. আরিফুল হাসান এবং সাধারন সম্পাদক হয়েছেন কম্পিউটার ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সজিব। এছাড়া নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি এডভোকেট অালমগীর হোসেন, সহসভাপতি ইঞ্জিনিয়ার কামাল হোসেন এবং ইসমাইল হাসান, যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ রবিন এবং অারিফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজ্বাল চৌধুরী(এল.এল.এম), সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাজীব মিয়া এবং রেদওয়ান উল্লাহ সাজিদ, কোষাধ্যক্ষ মোঃ আল সর্বসম্মতিক্রমে দায়িত্ব পেয়েছেন।
গত ২১/১২/১৯ তারিখে ভোলাব ইউনিয়ন পরিষদে সংগঠনটির সাধারণ সভায় ৩৩ সদস্যের ত্রিবার্ষিক কমিটি গঠিত হয়। ভোলাব ফাউন্ডেশন এর সভাপতি ডেন্টাল সার্জন ডা. আরিফুল হাসান বলেন আমাদের নবগঠিত ভোলাব ফাউন্ডেশনের সকল সদস্যরা সম্মিলিত ভাবে আমাদের এই সংগঠন কে সমাজসেবামূলক কাজে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন সংগঠনের সকল সদস্যরা আমাকে যে মূল্যবান দায়িত্বটি দিয়েছেন আমি যেন তা সঠিকভাবে পালন করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন। উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সজিব বলেন মহৎ উদ্দেশ্যে গঠিত আমাদের এই সমাজসেবামূলক সংগঠনটি যেন আমরা সকলে মিলে এগিয়ে নিয়ে যেতে পারি সে ভাবেই সকলে এক সাথে মিলে কাজ করতে হবে।

Manual8 Ad Code