১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

শৈত্য প্রবাহে কাঁপছে ভোলা দক্ষিন আইচা বাসী

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০১৯
শৈত্য প্রবাহে কাঁপছে ভোলা দক্ষিন আইচা বাসী

Manual8 Ad Code

হাসান লিটন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

Manual8 Ad Code

ভোলা চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানা শৈত্য প্রবাহে কাঁপছে মানুষ এবং
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলছে শৈত্যপ্রবাহ ।

 

কোথাও-কোথাও তাপমাত্রা নেমে এসেছে ‌১০ ডিগ্রী সেলসিয়াসে। এটা এ মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ । সারাদেশের সঙ্গে ভোলা দক্ষিন আইচা ও বইছে হিমহিম শীতের বাতাস ।

 

হাড় কাঁপিয়ে দেওয়া বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত দুই, তিন দিন ধরে সূর্যের তেমনটা দেখা মেলেনি । শীতে কাবু করে দিয়েছে পুরো ৯নংচরমানিকার ইউনিয়নের মানুষকে

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

শীতল বাতাসের কারণে ক্রমেই বেড়েই চলছে শীত। প্রতিদিনের কর্মমুখী মানুষের ভোগান্তিও বেড়েছে। বাইরে কাজ করে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে । অতিরিক্ত ঠান্ডাজনিত রোগবালাইও বৃদ্ধি পাচ্ছে । শীত আরও বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে বলেও জানা যায়।

 

সরেজমিনে দেখা যায়, অফিসগামী মানুষ তুলনামূলক ভাবে দেরিতে বেরিয়েছেন। রাস্তায় অন্যান্য দিনের তুলনায় লোকজন ও যানবাহনও চলাচল কমে গেছে। গরম কাপড়েও যেন মানছে না এ শীত ।দক্ষিণ আইচার দোকানপাট খোলা হচ্ছে অনেকটা দেরিতে । হোটেল রেস্তোরা গুলোতেও মানুষের উপস্হিতি অনেক কম । স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও পড়েছে বিপাকে।

 

Manual4 Ad Code

ভোলা দক্ষিন আইচা চা বিক্রেতা ইউনিয়ন পরিষদের সামনের দোকানদার মোঃ জাকির আখন জানান, বেশি শীতের কারণে লোকজন বাজারে কম আসে এ কয়েক দিনে চা বিক্রয়ও অনেক কমে গেছে । প্রয়োজন ছাড়া কেউ বাজারে আসতেই চাচ্ছে না ।

 

স্কুলকলেজ শিক্ষার্থীরা,জানান গত দুই, তিন দিনের শীতে জন- জীবনকে একে বারে নাজেহাল করে দিয়েছে ।

 

এটা আমাদের কাছে অনেক কষ্ঠ দায়ক। অতি শীতের কারণে সময়মতো কোন কাজ ঠিকভাবে করা যাচ্ছে না । আমাদের স্কুল কলেজে যেতেও দেরি হচ্ছে।

 

আবহাওয়া বার্তা সূত্রে জানা গেছে, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশের কারণে এই শৈত্য প্রবাহ । যার ফলে দেশজুড়ে বইছে শৈত্যপ্রবাহ।