১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

আনোয়ারা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৯
আনোয়ারা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

Manual4 Ad Code

খালেদ মাহামুদ হাসান,আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আনোয়ারা প্রেসক্লাবের কার্যক্রমকে আরো এগিয়ে নিতে আনোয়ারায় জাতীয় এবং স্থানীয় পত্রিকার প্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন আনোয়ারা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি প্রবীন সাংবাদিক আব্দুর নূর চৌধূরী।

 

Manual8 Ad Code

২০শে ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টায় চাতরী চৌমুহুনী ওয়ান মাবিয়া সিটি সেন্টারে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে মাসিক সাধারণ সভায় এই আহবান জানান।

 

Manual1 Ad Code

তিনি আরো বলেন, আনোয়ারায় আজকে অনেকে অনিবন্ধিত অনলাইনে কাজ করে নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করছে।

 

হুলুদ সংবাদ পরিবেশন করে মানুষের মনে ভ্রান্ত ধারণা সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে বস্তুুনিষ্ঠ সংবাদ সাহসিকতার সাথে তুলে ধরার অনুরোধ জানান।

 

সেই সাথে আনোয়ারায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করায় প্রশাসন ধন্যবাদ জানিয়ে বাল্যবিবাহ, ইয়াবা, মাদক, ফুটপাত দখল ও অবৈধভাবে সরকারি খাস জায়গা দখলের বিরুদ্ধে আরো জোরালো ভূমিকা পালন করার অনুরোধ জানান।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক এস,এম, সালাহ্উদ্দীনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আনোয়ারা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক সময়ের আলো পত্রিকার রির্পোটার সাংবাদিক রফিকুল ইসলাম, প্রেসক্লাবের অনারি সদস্য জাগির আহমদ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক যুগান্তর প্রতিনিধি বদরুল হক, দিনকাল প্রতিনিধি ওমর ফারুক, জনকন্ঠ রির্পোটার ইমরানুল হক চৌধূরী, মানবজমিন সংবাদদাতা এনামুল হক নাবিদ, দৈনিক দেশবার্তা প্রতিনিধি ওসমান গনি, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি ফরহাদুল ইসলাম, ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি জাবেদুল ইসলাম, আমাদের আনোয়ারা পত্রিকার রির্পোটার রিয়াদ হোসেন ও জাহেদ হাসান প্রমুখ।