১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মণিপুরি মুসলিম শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা

admin
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৯
কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মণিপুরি মুসলিম শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা

Manual2 Ad Code

মোঃ মালিক মিয়া,কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে :

বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্র কল্যাণ পরিষদ এর ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি মুসলিম শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা যাচাই পরীক্ষা-২০১৯ সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

 

আজ ২০ ডিসেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১১.১৫ টা থেকে সাড়ে ১২.১৫ টা পর্যন্ত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার তেতই গাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ মেধা যাচাই পরীক্ষায় দেশের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ৩ শতাধিক অধিক মণিপুরি মুসলিম শিক্ষার্থী অংশগ্রহণ করেন৷

Manual4 Ad Code

 

সরেজমিনে দেখা যায়, মণিপুরি মুসলিম শিক্ষার্থীদের মাঝে মেধাবী মুখ খুঁজে বের করার ও শিক্ষার মান উন্নয়নে এ মেধা যাচাই পরীক্ষায় দিন ৫ম-৬ষ্ঠ, ৭ম-৮ম, ৯ম-১০ম শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে দুই ঘন্টার ১০০ নম্বরের (এমসিকিউ) মাধ্যমে এ মেধা যাচাই পরীক্ষায় অংশ নেয়৷

Manual4 Ad Code

 

মেধা যাচাই পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শন করেন, মণিপুরি মুসলিম সমাজের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দ। পরিদর্শনকারীরা স্বাগত জানায়, সারাদেশে মণিপুরি মুসলিম শিক্ষার্থীদের থেকে প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করার চমৎকার এ উদ্যোগকে। এই সময় উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণের কোষাধ্যক্ষ মো: ইমরান খান, সাহিত্য সম্পাদক আছমা খানম, ক্রীড়া সম্পাদক মোঃ কাউকাব উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সদস্য মোঃ আমানত আরাবী, মোঃ আব্দুল বাকী, সাদিয়া ইসলাম রিচি এছাড়া বাংলাদেশ মণিপুরী মুসলিম(পাঙাল) স্টুডেন্টস এসোসিয়েশন অব মৌলভীবাজার এর সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আমির আলী, সদস্য সচিব সোনিয়া রহমান সহ -সাধারণ নাসরিন আক্তার, যুগ্ম সম্পাদক সাজীয়া সুলতানা, ফারহানা ও শামীমা প্রমুখ।

Manual5 Ad Code

 

বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃ কামরুজ্জামান জানান, মণিপুরি মুসলিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতিযোগিতা জাগানোর জন্য এ মেধা যাচাই চালু করা হয়েছে। এ পরীক্ষায় ৫ম থেকে ১০ম শ্রেণির পযন্ত ৫টি করে ৩০ জনকে মেধা পুরুষ্কার, সনদ ও ক্রেস্ট দেওয়া হবে।

সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেছেন, দেশে মণিপুরি শিক্ষার্থীদের মাঝে মেধা বিকাশ ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যেই মেধা বৃত্তি পরীক্ষা নেয়া হচ্ছে। শিক্ষার্থীরা তাদের মেধা দেশ, জাতি ও সমাজের কল্যাণে নিবেদিত করবে। প্রতিবছর ধারাবাহিক ভাবে মেধা যাচাই পরীক্ষা নেয়া হবে বলে তিনি নিশ্চয়তা দেন।

পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।