১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

বাজারে সবজির দাম কমলেও বাড়লো মাছের দাম

admin
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৯
বাজারে সবজির দাম কমলেও বাড়লো মাছের দাম

Manual2 Ad Code

আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :

Manual5 Ad Code

বাজারে কমেছে সবজির দাম। বিক্রেতারা বলছে সবজির সরবরাহ বেশি থাকায় সবজির দাম কমেছে। তবে সামনের সপ্তাহ থেকে আরও কমবে বলে আশা করছে ব্যবসায়ীরা। সবজির দাম কমলেও বেড়েছে মাছের দাম।

 

শুক্রবার (২০ ডিসেম্বর) নগরের রিয়াজউদ্দিন বাজার, কাজির দেউরি, চকবাজার ও কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

Manual1 Ad Code

 

বাজারে প্রতিকেজি বেগুন ৪০ টাকা, ঢেঁড়শ ৪৫ টাকা, তিতকরলা ৫০ টাকা, শসা ৪০ টাকা, গাজর ৪০ টাকা, মুলা ২০ টাকা, টমেটো ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, কাঁচামরিচ ৪৫ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, শিম ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

এদিকে মাছ বাজারে প্রতিকেজি রুই ২৪০ থেকে ২৬০ টাকা, কৈ ৩৫০ থেকে ৩৭০ টাকা, কাতাল ৩০০ থেকে ৩৫০ টাকা, রূপচাঁদা ১২শ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, ছোট চিংড়ি ৪০০টাকা, বড় চিংড়ি ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

এছাড়াও প্রতি কেজি ব্রয়লার মুরগি ১১৫ টাকা, সোনালী ২৫০ টাকা, দেশি মুরগি ৩৫০ থেকে ৩৭০ টাকায়। আর গরুর মাংস প্রতিকেজি ৭০০ টাকা ও খাসির মাংস ৭৫০ টাকায় বিক্রয় হচ্ছে।