১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

চট্রগ্রাম পটিয়ায় সন্ত্রাসী গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

admin
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৯
চট্রগ্রাম পটিয়ায় সন্ত্রাসী গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

Manual2 Ad Code

আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :-

চট্টগ্রামের পটিয়ায় সন্ত্রাসী গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসী থানা ঘেরাও করেছে। উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা গ্রামে আবু বক্কর মেম্বার ও রমজান আলীর মধ্যে প্রায় প্রতিদিন প্রতিযোগিতামূলক এই অস্ত্রের মহড়া চলছে।

Manual8 Ad Code

 

তাদের ভয়ে গ্রামের লোকজন এখন আতঙ্কিত। তবে গ্রামের লোকজনকে নিরাপত্তা দিতে সেখানে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গ্রামের লোকজন পটিয়া থানা ঘেরাও করেছে।

 

এর আগে গ্রামবাসী পটিয়া সদরে বিক্ষোভ মিছিলও করেন। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিনের সঙ্গে সাক্ষাত করেছেন।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

ওসি বোরহান উদ্দিন সন্ত্রাসীদের গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছেন।পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, সন্ত্রাসী যে দলের হোক না কেন, তাদের রেহায় নেই। শিল্প কারখানাকে ঘিরে মূলত সন্ত্রাসীদের আধিপত্য চলছে। উপজেলার লাখেরা গ্রামে টহল পুলিশ জোরদার করা হয়েছে। দুই সন্ত্রাসী গ্রুপের প্রধানদের গ্রেপ্তার করতে ইতোমধ্যে পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে।

Manual4 Ad Code