মোঃ মনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ
চুরি, ডাকাতি বন্ধসহ ব্যবসায়ীদের মাঝে সু-সম্পর্ক ও এলাকায় সুষ্ঠ পরিবেশ সৃষ্টির লক্ষে রংপুর সদরের সদ্যপুস্করনি ইউনিয়নের পালিচড়া বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
গত বুধবার (১৮ ডিসেম্বর) পালিচড়া বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, যে কোন স্থানে জুয়া, মাদক, বাল্যবিবাহ, জঙ্গি ও অন্যান্য অপরাধ প্রতিরোধ ও দমনে স্থানীয় প্রতিনিধিদের আইনগত ক্ষমতা রয়েছে। অফিসার ইনচার্জ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সু-সম্পর্ক বজায় রেখে সকল অপরাধ সংশ্লিষ্ট তথ্য আদান-প্রদান করতে হবে। চুরি-ডাকাতি বন্ধসহ এলাকায় সুষ্ঠ পরিবেশ সৃষ্টির আহবান জানিয়ে জেলা পুলিশের তৎপরতার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
পালিচড়া বাজার কমিটি আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন রংপুর অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন,ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল রানা,সহ আরো অনেকে।
মতবিনিময় সভায় সুষ্ঠ পরিবেশ ও ব্যবসায়ীদের সম্পদ রক্ষার্থে গোটা পালিচড়া বাজারকে সিসি ক্যামেরার আওতাভূক্ত কারার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত মতবনিময় সভায় ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।