১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

মহান মুক্তিযুদ্ধের বিরোধী, দেশের কলংঙ্ক রাজাকার

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৯
মহান মুক্তিযুদ্ধের বিরোধী, দেশের কলংঙ্ক রাজাকার

Manual1 Ad Code

একাত্তরে রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর বেতনভোগী তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়৷ সরকারের কাছে ও আনসার হেডকোয়াটার খুলনার থাকা নথির ভিত্তিতে প্রাথমিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়েছে৷

Manual6 Ad Code

পুর্নাঙ্গ তালিকা দেখার জন্য এখানে ক্লিক করুন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হেফাজতে থাকা দালিলিক প্রমাণের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

Manual7 Ad Code

মন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, যারা একাত্তরে রাজাকার, আল-বদর, আল-শামস বা স্বাধীনতাবিরোধী হিসেবে পাকিস্তান সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং যেসব পুরোনো নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত ছিল সেটুকু প্রকাশ করছি৷

তবে এই বিষয়ে এখনই কোনো গেজেট প্রকাশ করা হবে না বলেও জানান তিনি৷ ‘‘আমরা তালিকা প্রকাশ করলাম, আগে রিঅ্যাকশনটা দেখব, জাতি চাইলে এটা হবে৷”

Manual7 Ad Code

তিনি আরও জানান বিভিন্ন জেলার রেকর্ড রুম এবং সেই সময় বিজি প্রেসে ছাপানো তালিকা সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই করে ধাপে ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে৷ কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এই তালিকার উদ্দেশ্য নয় বলে সংবাদ সম্মেলনে জানান মন্ত্রী৷ তালিকাভুক্ত হলে মামলা করা যাবে বা তালিকাভুক্ত না হলে মামলা করা যাবে না এমন নয়৷ বাদী অভিযোগ আনলে মামলা হবে,” বলেন আ ক ম মোজাম্মেল হক৷

Manual5 Ad Code