মোঃ আল ফয়সাল অনিক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ঠাকুরগাঁও শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দের সহিত ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের ফুলেল শুভেচ্ছা বিনিময় পূর্বক এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৮ডিসেম্বর) বেলা দেড়টায় জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম নেতৃবৃন্দকে অভিনন্দন জ্ঞাপনপূর্বক সব রকম কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ঠাকুরগাঁও শাখার নেতৃবৃন্দের পক্ষ থেকে সভায় বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি শমুয়েল সিং, সাধারন সম্পাদক জগদিস দাস জ্যাক, সাংগঠনিক সম্পাদক দিলিপ দাস, আইন বিষয়ক সম্পাদক জনাস রায় প্রমুখ। এ সময় সংগঠনটির সকল নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
জেলা প্রশাসকের সহিত মতবিনিময়ের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ঠাকুরগাঁও শাখার আইন বিষয়ক সম্পাদক জনাস রায় জানান, আলোচনা অত্যন্ত ফলপ্রসু হয়েছে।
জেলা প্রশাসক মহোদয় আমাদের বিষয়ে খুবই আন্তরিক এবং আমাদের সংগঠনকে গতিশীল করণে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।