মোঃ জাহিদুল ইসলাম জাহিদ,রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান :
কিছুটা হঠাৎ করেই তাপমাত্রা কমতে শুরু করায় দেশের উত্তরের জেলা রংপুর ও কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত।রংপুরের মাহিগঞ্জ মেট্রোপলিটন থানামুখী পীরগাছা উপজেলার দেউতি বাজার ও পাওটানা রোডের বড়দরগা বাজারের সন্নিকটে দেখা যায় রাস্তায় হেডলাইন জালিয়ে চলছে ছোট বড় গাড়ী।দিন মুজুরীদের অলস সময় পার করতে দেখা গেছে রাস্তার পাশে টং দোকান গুলোতে। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস(সুএ-আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট)-এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে আগামী দুদিন সারা দেশের তাপমাত্রা কমার সম্ভাবনা আছে। তার সাথে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।যদিও ২২ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানান দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কমতে থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা যায়, আগামী ২৫শে ডিসেম্বর আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।