১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

শার্শায় বাসের ধাক্কায় গরুব্যাবসায়ীসহ ৩ জন আহত

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৯
শার্শায় বাসের ধাক্কায় গরুব্যাবসায়ীসহ ৩ জন আহত

Manual7 Ad Code

কামাল হোসেন, বেনাপোল থেকে : যশোরের শার্শার জামতলায় বাসের ধাক্কায় একজন নিহত ও দু’জন আহত হয়েছেন।শনিবার সকাল সাড়ে দশটায় নাভারন সাতক্ষীরা মহাসড়কের জামতলায় এ দু্র্ঘটনা ঘটে।এতে টুটুল হোসেন(৩৬) নামে একজন গরু ব্যাবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।

 

সে ঝিকরগাছা থানার লক্ষীখোলা গ্রামের মোখছেদ আলীর ছেলে।এসময় একই থানার পদ্মপুকুর গ্রামের নবাব উদ্দীনের ছেলে শফিকুল ইসলাম (৪)০) ও শামটা গ্রামের ইউনুছ আলীর ছেলে রনি (৩২) আহত হন।তাদেরমধ্য শফিকুলের অবস্থা আশংকাজনক।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

প্রতক্ষদর্শিরা জানায়, শনিবার সকালে জামতলা মোড়ে যানযটের সৃষ্টি হয়, একারনে কয়েক মিনিট ধরে বেশ কয়েকটি যানবাহন সিরিয়ালে রাস্তার ওপর দাড়িয়ে থাকে।

Manual2 Ad Code

 

এসময় যশোর থেকে সাতক্ষীরা গামী একটি যাত্রীবাহী বাস (যশোর-জ-১১-০১২৫) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর দাড়ীয়ে থাকা আলমসাধুর পিছনে ধাক্কা দিলে আলমসাধুতে থাকা গরু ব্যাবসায়ী টুটুল হোসেন ঘটনাস্থলেই নিহত হয় ও চালকসহ দু’জন আহত হয়। তাৎক্ষনিক ভাবে স্থানীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Manual1 Ad Code

 

নাভারন হাইওয়ে থানার ইনচার্জ রফিক আহমেদ বলেন, ঘাতক বাস আটক করে থানায় নেয়া হয়েছে ও নিহত টুটুলের লাশ মর্গে পাঠানো হয়েছে।চালক ও হেলপার পলাতক।