১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরে হচ্ছে উত্তরবঙ্গের প্রথম ১০০ শয্যার শিশু হাসপাতাল

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৯
রংপুরে হচ্ছে উত্তরবঙ্গের প্রথম ১০০ শয্যার শিশু হাসপাতাল

Manual1 Ad Code

মোঃ মনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধি:

Manual6 Ad Code

রংপুরে হচ্ছে উত্তরবঙ্গের প্রথম ১০০ শয্যার শিশু হাসপাতাল উত্তরবঙ্গের প্রথম সরকারি ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে রংপুরে । ভবন নির্মাণের জন্য ২ বছরের সময়সীমা বেঁধে দেয়া হলেও নির্ধারিত সময়ের আড়াই মাস আগে কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি মাসে শিশু হাসপাতাল ভবনটি আনুষ্ঠানিকভাবে জেলা সিভিল সার্জনকে হস্তান্তরের কথা রয়েছে।রংপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সূত্রে জানা গেছে, নগরীর সদর হাসপাতালের প্রায় ২ একর জমির ওপর শিশু হাসপাতালের অবকাঠামো নির্মিত হয়েছে। ২০১৭ সালের ২১ নভেম্বর শিশু হাসপাতাল নির্মাণের জন্য কার্যাদেশ দেয়া হলেও উল্লেখিত জমিতে বিভিন্ন স্থাপনা থাকায় নির্দিষ্ট সময়ের কয়েক মাস পর কার্যত কাজ শুরু করে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মল্লিক এন্টারপ্রাইজ এবং মেসার্স অনিক ট্রেডিং করপোরেশন। ৬ তলা ভিত্তির মূল হাসপাতাল ভবনটি প্রথম পর্যায়ে ৩ তলাসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ৩১ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার টাকা।সরেজমিনে দেখা গেছে, সদ্য নির্মিত শিশু হাসপাতালের রঙ্গিন বহুতল ভবনগুলো অপেক্ষাকৃত ঘিঞ্জি এলাকা বলে পরিচিত সাবেক সদর হাসপাতাল চত্বরে সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করেছে।এ সময় কথা হয় নির্মাণ কাজের সার্বিক দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের সিনিয়র প্রকৌশলী মোকদম আলীর সঙ্গে। তিনি বলেন, ভবন নির্মাণের কাজ শেষ করেছি। এখন আমরা নবনির্মিত শিশু হাসপাতাল ভবন হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাস্তাবায়নকারী প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরকে অবগত করেছি।

Manual7 Ad Code