নাজমুস্ সা’দাত সাইফ,হাজীগঞ্জ প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর
হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের পক্ষ হতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এই দিনে সকল রাজনৈতিক সংগঠনের সাথে তাল মিলিয়ে তারা বিজয় দিবস পালন করে।
হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের পক্ষ হতে ১৬ই ডিসেম্বর ভোরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরনে শহীদ মিনারে(অস্থায়ী) ফুল দেওয়া হয়।
এইসময় উপস্থিত ছিলেন, মোঃ নয়ন মোল্লা, সদস্য হাজিগনজ উপজেলা ছাএদল,, ফয়সাল হোসেন, যুগ্ম আহ্বায়ক, হাজিগনজ ডিগ্রি কলেজ ছাএদল,, ইমরান হোসেন সৈকত, সদস্য, হাজিগনজ ডিগ্রি কলেজ ছাএদল,, মারুফ হোসেন লারা, সাংগঠনিক সম্পাদক, হাজিগনজ শহর শ্রমিকদল,, মোঃ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক, হাজিগনজ শহর ১০ নং ওয়ার্ড ছাএদল,, সহ আরো অনেক নেতাকর্মী।
শ্রদ্ধা নিবেদনের পর উক্ত নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভারও আয়োজন করা হয়।
সভায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়।