১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

উলিপুরে জুতা পায়ে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি দেয়ার প্রতিবাদে মানববন্ধন

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৯
উলিপুরে জুতা পায়ে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি দেয়ার প্রতিবাদে মানববন্ধন

Manual6 Ad Code

মোহাইমিনুল,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

Manual3 Ad Code

কুড়িগ্রামের উলিপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের কলেজ ক্যাম্পাসের শহীদ বেদিতে জুতা পায়ে শ্রদ্ধাঞ্জলি দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার ১২ টার দিকে পৌর শহরের বড় মসজিদ মোড়ে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও উলিপুরের সর্বস্থরের জনগণ’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, সিনিয়র সাংবাদিক পরিমল মজুমদার, উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির উপজেলা সভাপতি আপন আলমগীর, কমিউনিষ্ট নেতা বিশ্বজিৎ সিংহ, সাবেক ছাত্রনেতা জামিনুর রহমান স্বপন প্রমূখ।

Manual7 Ad Code

 

উল্লেখ্য, সোমবার সকালে বিজয় দিবস উপলক্ষ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে জুতা পায়ে তিনি শ্রদ্ধাঞ্জলি দেন।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

জুতা পায়ে শহীদ মিনারে অধ্যক্ষর ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুপুরে ওই অধ্যক্ষকে কলেজ ক্যাম্পাসে গণ-পিটুনি দেন।