১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

টুঙ্গিপাড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৯
টুঙ্গিপাড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

Manual2 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মেয়ে তাকরিমা আক্তারকে (১৯) পিরোজপুরে স্বামীর বাড়িতে হত্যার অভিযোগ করা হয়েছে।

 

তাকরিমার স্বামী ও তার পরিবারের সদস্যরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে তাকরিমার দুলাভাই মোঃ কারিম শেখ অভিযোগ করেছে।

Manual6 Ad Code

 

এ ঘটনায় তাকরিমার শ্বাশুড়ী চম্পা বেগমকে (৩৫) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

 

Manual2 Ad Code

সোমবার রাত ৯ টার দিকে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মালিখালি ইউনিয়নের মধ্য ঝনঝনিয়া গোড়াখাল গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

Manual6 Ad Code

টুঙ্গিপাড়া উপজেলার পাকুড়তিয়া গ্রামের মোঃ কারিম শেখ জানান, প্রায় ২ বছর আগে তার ছোট শ্যালিকা টুঙ্গিপাড়া উপজেলার কড়ফা গ্রামের মোঃ বিল্লাল শেখের মেয়ে তাকরিমা আক্তারকে পাশ্ববর্তী নাজিরপুর উপজেলার মালিখালি ইউনিয়নের মধ্য ঝনঝনিয়া গোড়াখাল গ্রামের আলমগীর ফকিরের ছেলে মিকাইল শেখ বিয়ে করে।

 

এ দম্পত্তির ৮ মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাকরিমাকে তার স্বামীর বাড়ির লোক নির্যাতন করে আসছিলো।

 

গতকাল মঙ্গলবার রাতে তাকে হত্যা করে লাশ টুঙ্গিপাড়া হাসপতালে ফেলে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকরিমার শ্বাশুড়ীকে অটক করে।

 

টুঙ্গিপাড়া থানার ওসি এ.এফ.এম নাসিম বলেন, ওই গৃহবধূর মৃত্যু রহস্য জনক মনে হচ্ছে।

 

তার শ্বাশুড়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আমাদের জানিয়েছেন, গলায় ফাঁস লাগিয়ে হত্মহত্যার চেষ্ট করছিলো তাকরিমা।

 

তাকে সেখান থেকে উদ্ধার করে টুঙ্গিপাড়া হাসপাতালে আনা হয়। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান ওসি।

Manual1 Ad Code