১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

ব্লাড ক্যান্সার আক্রান্ত অটো চালক সোহেল বাঁচতে চায়

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৯
ব্লাড ক্যান্সার আক্রান্ত অটো চালক সোহেল বাঁচতে চায়

Manual7 Ad Code

শাকিল আহম্মেদ রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া বরুনা এলাকার সোহেল (২৫) নামে এক যুবক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার এ মরনঘাতি রোগের চিকিৎসা চলছে রাজধানী পিজি হাসপাতালে। এ চিকিৎসার ব্যয়ভার অত্যন্ত ব্যয়বহুল। যা সোহেল কিংবা তার পরিবারের বহন করা কষ্টসাধ্য। এমনকি বাড়ি ভিটে বিক্রি করেও সমাধা করা যাচ্ছে না। এমতাবস্থায় তার মাতা রাহিমা বেগম জানান, সোহেলের বয়স যখন ৩ বছর তখন তার পিতা দ্বিতীয় বিয়ে করে আমাদের ফেলে চলে যায়। অনেক কষ্টে করে আমি আমার সন্তানদের লালন পালন করি কিন্তু গত চার বছর যাবত আমার ছেলে সোহেল ব্লাড আক্রান্ত হয়ে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। আমি অর্থের অভাবে তাঁর সঠিক চিকিৎসা করাতে পারছি না। ডাক্তার বলেছে ১২ লক্ষ টাকা হলে আমার ছেলে সোহেল এই রোগ থেকে মুক্তি পেতে পারে যা আমার পক্ষে সম্ভব না। তাই আমার ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সাহায্য কামনা করছি। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে হয় তো আমার ছেলে সোহেল কে বাঁচানো সম্ভব হবে। তিনি আরো জানান, সোহেল এ রোগে আক্রান্ত হয়েছেন দীর্ঘ ৪ বছর। তার রক্তের গ্রুপ ও পজেটিভ। প্রতি ২০ দিন পর পর ব্লাড দিতে হয়। পারিবারিকভাবে এক ছেলে এক মেয়ের বাবা সে । তাই সোহেলকে বাঁচাতে বিত্তবানদের সাহায্য চেয়েছেন তিনি। সাহায্য সরাসরি পাঠাতে সোহেলের সঙ্গে(০১৯২৪৮৫৫৪৬৩)

Manual6 Ad Code

কথা বলে কিংবা তার বাড়িতে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।

Manual1 Ad Code