১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

কক্সবাজার সিটি পাবলিক স্কুলে বিজয় দিবসের র্যালী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্টিত

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৯
কক্সবাজার সিটি পাবলিক স্কুলে বিজয় দিবসের র্যালী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্টিত

Manual6 Ad Code

মোহাম্মদ ফায়েদঃ কক্সবাজারের অন্যতম বিদ্যাপীঠ বাসটার্মিনালস্থ সিটি পাবলিক স্কুলে আজ ১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র্যালী অনুষ্টিত হয়। 

 

র্যালী পরবর্তী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিঠির একাডেমিক পরিচালক লোকমান হাকিম। তিনি বলেন, ১৯৭১ সালে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল ভোগ করার জন্য সরকারের পাশাপাশি সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

 

তিনি আরো বলেন, সিটি পাবলিক স্কুল সকলের সহযোগীতায় আলোকিত মানুষ তৈরির জন্য কাজ করছে। এক্ষেত্রে তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

প্রধান শিক্ষক সাহাব উদ্দিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও র্যালীতে আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য শাহ আবু বক্কর, শিক্ষক কলিমুল্লাহ, আবু তালেব,আনোয়ার হোসেন, মাওলানা জমির উদ্দিন, শিক্ষিকা মোকাররমাতুল আজিজা, দিল রুবা আকতার, তাসলিমা জাহান এবং স্কুলের সম্মানিত অভিভাবক-অভিভাবকাবৃন্দ।

Manual8 Ad Code

 

প্রোগ্রামের শেষ প্রান্তে অতিথিবৃন্দ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং মুক্তিযুদ্ধে শহীদদের মাগফেরাত কামনায় দোআ পরিচালনা করেন মাওলানা জমির উদ্দিন।

Manual1 Ad Code