১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

বিজয় দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৯
বিজয় দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

Manual5 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ সোমবার সাকালে টুঙ্গিপাড়া পৌছে নেতৃবৃন্দ পুস্পস্তক অপর্ণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। নেতৃবৃন্দ কিছুক্ষন বেদীর পাশে নীরবে দাড়িয়ে থাকার পর পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

Manual2 Ad Code

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী লেঃ কর্ণেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাড.শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিুবুর রহমান সিরাজ, প্রধানমন্ত্রীর চাচা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ সেবক শেখ কবির হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান,জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ রুহুল আমিন, প্রচার সম্পাদক এম. বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক শেখ আবুল বশার খায়ের, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এরপর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি বিজয় দিবসের শ্রদ্ধ নিবেদন করা হয়। পৌনে ১১ টার দিকে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে বিজয় দিবসের শ্রদ্ধা জানান।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

এ ছাড়া বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গোপালগঞ্জে দিবসের কর্মসূচীর শুভ সূচনা করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা। জেলা প্রশাসনের পর একে একে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা ইউনিট, গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া পৌরসভা, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, স্বেচ্ছা সেবক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলালীগ, বিল্ড ফর নেশন, গণপূর্ত সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সর্বস্তরের সাধারণ মানুষের ঢল নামে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে। বিজয়ের এই ক্ষনে “জয় বাংলা ” স্লোগানের মাধ্যমে স্বাধীনতার এ মহানায়ককে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন উপস্থিত সর্বসাধারণ। পুষ্পস্তবক অর্পণ শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাৎবরণকারী সকল সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।