আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৪৯তম জাতীয় বিজয় দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপি নানা কর্মসূচীর মধ্যে প্রথমে বাউফল থানা পুলিশ সকাল সাড়ে ছয়টার সময় থানা চত্বরে তোপতধ্বনি, পরে উপজেলা পরিষদ চত্বর স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, বাউফল থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগের যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ অঙ্গ সংগঠন ও উপজেলা জাতীয়তা বাদী দল (বিএনপি) ও তার অঙ্গ সহযোগী সংগঠন পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পন করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে উপজেলার সকল সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো জাতীয় পতাকা উত্তোলন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে’র সভাপতিত্বে বাউফল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শান্তির প্রতিক পায়রা উডিযে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেযারম্যান আবদুল মোতালেব হাওলাদার, পরে প্যারেড ও সালাম প্রদর্শন, ডিসপ্লে প্রদর্শনী, রচনাপ্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার জনগন উপস্থিত ছিলেন।