
১৬ ই ডিসেম্বর তুমি বাঙ্গালীর অহংকার তুমি কোটি , জনতার বিজয় নিশান স্বাধীন বাংলার অহংকার
রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এইদিনে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। বিজয়ের আনন্দে উদ্বেলিত দেশ।স্মরণ করছি জাতির সূর্যসন্তানদের। যাদের আত্মত্যাগে স্বাধীন হয়েছে বাংলাদেশ।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের অায়োজনে কুচকাওয়াজ, ডিসপ্লে ও বীর মুক্তিযোদ্বা সংবর্ধনা। কুচকাওয়াজ এ উপস্থিতি ছিলেন বোরহান উদ্দিন এর পুলিশ সদস্যরা ও আনসার বিডিপির সদস্যরা, ফায়ার সার্ভিসের সদস্য, গ্রাম পুলিশের সদস্য, ও বোরহানউদ্দিনে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানে অালোচনা সভায় বক্তব্য রাখছেন পৌর মেয়র রফিকুল ইসলাম,। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান অাবুল কালাম অাজাদ, বিশেষ অতিথি অা´লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার , ভাইস চেয়ারম্যান রাসেল, মুক্তিযুদ্ধার কমান্ডার অাহাম্মদুল্লা মিয়া , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ এনামুল হক ও উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: বশির গাজী সহ বোরহানউদ্দিনের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্বাগণ।